মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় সিনিয়র সচিব হলেন সিদ্দিক জোবায়ের - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় সিনিয়র সচিব হলেন সিদ্দিক জোবায়ের


নুর নবী জনী:মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিদ্দিক জোবায়ের।মঙ্গলবার (১৪ অক্টোবর) তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সিদ্দিক জোবায়েরকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশীদকে চুক্তিতে দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়ে গত ৮ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মাহবুব হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১৩ অক্টোবর শেষ হয়।

Top