এসএসসি ২০২৫-এর ফরম পূরণ ও টেস্টের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

এসএসসি ২০২৫-এর ফরম পূরণ ও টেস্টের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা


আলোকিত বার্তা:২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আবুল বাশার স্বাক্ষরিত ওই বিজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচনী পরীক্ষার ফল আগামী ২৭ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১ ডিসেম্বর থেকে শুরু হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল ২৭/১১/২০২৪ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণ ০১/১২/২০২৪ তারিখ থেকে শুরু হবে।

ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Top