বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের নেওয়ার নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের নেওয়ার নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক


মোহাম্মাদ মুরাদ হোসেন: বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের নেওয়ার নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তার জন্য সহজ শর্তে বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার দেবে বলে জানান।বৈঠকে ইউনূস তার নেওয়ার ব্যাপক পরিসরে যে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান।সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক সংষ্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহণে সংস্কারে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ সমর্থনের ঘোষণা দেন।

অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বলেন, অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে।তিনি বলেন, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহণে সংস্কারে সহায়তা করবে।বৈঠকে ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান এবং বিশ্বব্যাংককে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন।

Top