আন্দোলনে শিবির একক কৃতিত্ব কখনো দাবি করেনি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আন্দোলনে শিবির একক কৃতিত্ব কখনো দাবি করেনি


মোহাম্মাদ রফিকুল ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যখন শামিল হয়েছিলাম। আমাদের কি কোন দলীয় পরিচয় ছিল। সেদিন আমাদের কোন ব্যক্তির পরিচয় ছিল না। সেদিন আমাদের মত, ধর্ম, বর্ণের কোন পরিচয় ছিল না। অন্যধর্মের কেউ আহত হলে সবাই হাসপাতালে নিয়ে গিয়েছেন, এরকম অসংখ্য নজির রয়েছে। এই আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের তার একক কোন কৃতিত্ব ও অবদান কখনো দাবি করেনি, করবেও না। আমরা মনে করি এই আন্দোলন সবার। এই আন্দোলন কোন একক ব্যক্তির মাস্টারমাইন্ডে হয়নি। এই আন্দোলনে অসংখ্য মাস্টারমাইন্ড রয়েছে। অসংখ্য শহীদ রয়েছেন। সবাইমিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্লাটফর্মের মধ্যে দিয়ে এই সমাজ থেকে ফ্যাসিজমের উৎখাতের নবসূচনা সৃষ্টি করেছি।রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে মৌলভীবাজার শহর, জেলা ও হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবির সেক্রেটারী জেনারেল বলেন, এই আন্দোলনের যে বৃক্ষ আজকে দাঁড়িয়েছে, এই বৃক্ষ থেকে কি ফলাফল চান। শহিদ পরিবারকে জিজ্ঞাসা করলে তারা বলবেন, এই সমাজে কোন অন্যায় চাইনা, কোন জুলুম চাই না। একক কোন কর্তৃত্ব নয় বরং যিনি দায়িত্বশীল হবেন, যিনি এই সমাজকে পরিচালনা করবেন, এই রাষ্ট্রকে পরিচালনা করবেন। তিনি জনগণের কাছে যেভাবে জবাবদিহিতা করতে হবে পাশাপাশি আল্লাহ তায়ালার কাছে সেই জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে। আমরা এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র এবং এই আন্দোলনে থেকে এমন একটি ফলাফল চাই।তিনি আরো বলেন, আমরা জানি সেদিন মিছিলে যাওয়া মানে গুলিবৃদ্ধ হওয়া। কিন্তু এরপরেও সব কিছুকে তুচ্ছ করে, জীবনকে তুচ্ছ করে কেন দাড়িয়ে ছিলেন এই জালিমের বিরুদ্ধে আপনারা। সেটা কি আবারো জালিম এই জুলুম তন্ত্রের উপর কন্টিনিউ থাকবে। ফ্যাসিবাদ কি আবার এইখান থেকে জন্ম নিবে। না সেটা আমরা হতে দিবনা ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ চেতনা ৫ তারিখ পর্যন্ত ছিল। সেই একি চেতনাকে কন্টিনিউ করে সামনের বাংলাদেশ পরিচালনা করতে হবে। এরজন্য যদি কোন বাঁধা আসে, বিপত্তি আসে, যদি কেউ বাড়াবাড়ি করতে আসে তাহলে ৫তারিখ পর্যন্ত আমাদের যেই শাহাদাতের তামান্না ছিল, সেই একি তামান্নাকে লালন করে হলেও আমরা এই আন্দোলনকে জারি রাখবো ইনশাআল্লাহ।

মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজীজের সভাপতিত্বে ও জেলা সভাপতি হাফেজ আলম হোসাইনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক তৌহিদুল ইসলাম মিসবাহ, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মহসিন আহমেদ প্রমুখ।
প্রেসরিলিজ

Top