ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত


আলোকিত বার্তা:বৈরুতে শুক্রবার ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। বৈরুতের উপকণ্ঠের আল-জামুস এলাকায় ১০তলা একটি ভবনে বৈঠকের সময় হিজবুল্লাহর অপারেশন্স কমান্ডার ইব্রাহিম আকিল বিমান হামলায় নিহত হন। ওই সময় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের বৈঠক চলছিল। হামলায় আরো ১৬ জন নিহত এবং ৬৬ জন আহত হয়।হামলার পর অনেকেই ঘটনাস্থলে ছুটে যান। অনেক পরিবার তাদের শিশু ও স্বজনদের খোঁজ করছিল।সূত্র জানিয়েছে, আকিল এবং তার সহকর্মীরা ভূগর্ভস্থ একটি কক্ষে বৈঠক করছিলেন। হামলার চার ঘণ্টা পরও উদ্ধারকর্মীরা তাদের লাশ বের করতে পারেনি।একজন প্রত্যক্ষদর্শী আরব নিউজকে বলেছেন, হামলায় ভবনটি পুরোপুরি ধসে পড়েছে ফলে ভেতরে থাকা লোকদের সংখ্যা নির্ণয় করা কঠিন। এটি ছিল আবাসিক ভবন।ইসরাইলি মিডিয়ার খবরে বলা হয়, আকিল ছিলেন ‘প্রখ্যাত হিজবুল্লাহ সদস্য। তিনি দক্ষিণ লেবাননে যুদ্ধের নির্দেশনা দিতেন।’

মার্কিন পররাষ্ট্র দফতর ইতোপূর্বে তার ব্যাপারে তথ্যের জন্য ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে জিহাদ কাউন্সিলের সদস্য হিসেবে অভিহিত করে জানিয়েছিল, ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র দূতাবাস ও মেরিন ব্যারাকে হামলার জন্য তিনি দায়ী।ইসরাইল জানিয়েছে, হিজবুল্লাহর এক সিনিয়র কর্মকর্তাকে হত্যার জন্য ‘নিখুঁত’ হামলা চালানো হয়েছে।স্থানটি আল-কায়েম মসজিদের কাছে। এটি হিজবুল্লাহদের মসজিদ হিসেবে গণ্য করা হয়। আর এলাকাটি তাদের নিরাপত্তা জোন হিসেবে বিবেচিত।দক্ষিণ লেবাননে এটি ছিল ইসরাইলের তৃতীয় বড় ধরনের হামলা। এক মাস আগে তারা হিজবুল্লাহর সামরিক কর্মকর্তা ফুয়াদ শুকরকে হত্যা করে। এরও আগে জানুয়ারিতে হামাস নেতা সালেহ আল-আরোরিকে তারা হত্যা করে।

সূত্র : আরব নিউজ

Top