খাগড়াছড়িতে তিনজন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

খাগড়াছড়িতে তিনজন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ


আলোকিত বার্তা:খাগড়াছড়িতে তিনজন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “১৮ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মামুন নামে এক যুবক নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বোয়ালমারী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ (মূল)-এর সন্ত্রাসীরা মিছিলের ওপর হামলা করে ও ২০-৩০ রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা বোয়ালমারী বাজারের কয়েকটি দোকান পুড়িয়ে দেয়। একই রাতে (১৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জোনের একটি টহল দল রাত সাড়ে ১০টায় একজন মুমূর্ষু রোগীকে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফের (মূল) নেতৃত্বে বাধা সৃষ্টি করে।

একসময় ইউপিডিএফের সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের ওপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। ওই গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায়।তিনি আরও বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা তিন পার্বত্য জেলায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনা এবং চলমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

Top