স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত ৫০,গোপালগঞ্জে গাড়িবহরে আ.লীগের হামলা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত ৫০,গোপালগঞ্জে গাড়িবহরে আ.লীগের হামলা


মোহাম্মাদ আরিফ হোসেন : গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলি দিদার নিহত হয়েছেন। দিদার ঢাকায় ক্রিকেট আম্পায়ার ছিলেন। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন এবং কমপক্ষে দশটি গাড়িতে ভাঙচুর করা হয়। সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে শুক্রবার বিকালে এ হামলা হয়।গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, উপজেলার বেদগ্রাম মোড়ে বিএনপির পথসভা শেষে তারা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হন জিলানীর বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য। ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২শ থেকে ৩শ নেতাকর্মী মাইকিং করে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে বেরিকেড সৃষ্টি করে। গাড়ি ভাঙচুর করে এবং নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন-স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, রাজু বিশ্বাস, মাহাবুব খান মুরাদ, লিন্টু মুন্সী, গোপালগঞ্জের সালমান সিকদার, সুজন সিকদার, সবুজ সিকদার, ঢাকার মতিঝিল এলাকার নাসির আহমেদ মোল্লা, বাদশা মোল্লা, নিশান, হাসান, মাতুয়াইলের আলাউদ্দিন।

ঘোনাপাড়া এলাকার আওয়ামী নেতা আলিমুজ্জামান বলেন, বিএনপির কর্মী সমর্থকরা গাড়িবহর নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে। তাদের বাধা দিলে আমাদের ওপর হামলা করে।গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফারুক আহমেদ বলেন, বিকালে এসএম জিলানী ও তার স্ত্রীসহ ১৬ জন হাসপাতালে ভর্তি হয়। এদের অধিকাংশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের কোপ রয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পাথালিয়া বাংলালিংক টাওয়ারের পাশ থেকে দিদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Top