স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় জামায়াতের নিন্দা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় জামায়াতের নিন্দা


আলোকিত বার্তা:স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারসহ ২ জন নিহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।হামিদুর রহমান আযাদ বলেন, শুক্রবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে হামলার শিকার হন। বিকাল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়ায় তার গাড়িবহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে আরও একজন মারা যান। এই হামলায় এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজসহ আরও ৫০ জন আহত হন। এই ঘটনা অত্যন্ত পৈশাচিক ও কাপুরুষোচিত। আমি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলার ছবি ধারণ করতে গেলে সময় টিভির চিত্র সাংবাদিক এইচএম মানিককে মারধর ও তার ক্যামেরা ভাঙচুর করা হয়। আমি এই ঘটনারও নিন্দা জ্ঞাপন করছি।

তিনি বলেন, আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Top