৫ আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট,খুন-খারাবি ও চাঁদাবাজি শুরু করেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৫ আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট,খুন-খারাবি ও চাঁদাবাজি শুরু করেছে


মোহাম্মাদ মুরাদ হোসেন:ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন,৫ আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট,খুন-খারাবি ও চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে দেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না।রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভার বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ফয়জুল করিম বলেন, ‘এতদিন কী করেছে তারা? এখন তারা ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে। আপনাদের কী শক্তি আছে তা আমরা জানি। জীবনভর পরের মাথায় নুন রেখে বরই খাওয়ার দল।বিএনপিকে ‘সুবিধাবাদী দল’ আখ্যা দিয়ে তিনি বলেন,আন্দোলন করবো আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা? এটা হতে দেওয়া যাবে না। আগামীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না।

শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি তোফায়েল আহমাদ কাশেমীর সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম আল-আমিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা শওকত আলী, মানিক মিয়া সরদার প্রমুখ।

Top