দলীয় পরিচয়ে দখলবাজি বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দলীয় পরিচয়ে দখলবাজি বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে


মোহাম্মাদ আরিফ হোসেন :দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় দখলবাজিসহ অনৈতিক কাজে জড়িতদের বহিষ্কারের পর এবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি। আইনি পদক্ষেপের অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় দলের দায়িত্বশীল নেতারা এজাহার দায়ের করছেন।সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।তিনি জানান,গত ১৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির নামে খালের জায়গা দখল করে যারা সাইনবোর্ড লাগিয়েছেন,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ নেতারা ওই খালের জায়গা দখলমুক্ত করে থানায় এজাহার দাখিল করেছেন।এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ২০ জনের বিরুদ্ধে রোববার ভালুকা থানায় এজাহার দায়ের করা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ এজাহার দায়ের করেন।এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ আসছে। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সিনিয়র নেতারা এ বিষয়ে সবাইকে একাধিকবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।

Top