স্বৈরাচারের মতো একটি মহল চাঁদাবাজি, দখলদারি শুরু করেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

স্বৈরাচারের মতো একটি মহল চাঁদাবাজি, দখলদারি শুরু করেছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া: চরমোনাইয়ের পীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫ আগষ্টের পর একটি মহল স্বৈরাচারের মতো চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু করেছে। অথচ ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা ৫ আগষ্ট থেকে মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে। সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।শুক্রবার শাহবাগে ‘ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার’ বিচারের দাবিতে আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেছেন তিনি। ইসলামী ছাত্র আন্দোলন এ সমাবেশ আয়োজন করে।ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়েছে চরমোনাই পীর বলেছেন, ইসলাম ও স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিরোধী পদক্ষেপ নিলে জনগণ তা সহ্য করবে না। সরকার ইসলামকে গুরুত্ব দেবে না, তা হবে না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ওলামায়ে কেরামের সঙ্গে যে দ্বন্দ্ব আছে, জামায়াতে ইসলামীর তা দূর করুক। এর মাধ্যমে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে।ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ছাত্রদের তাজা রক্তের উপর দাঁড়িয়ে কেউ কেউ পকেট ভারী করতে উঠে পড়ে লেগেছে। ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাসীর আহমাদের সভায় কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।

Top