১০ মাসে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

১০ মাসে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল


আলোকিত বার্তা:গাজায় বর্বরোচিত আগ্রাসন চালিয়ে গত ১০ মাসে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে প্রায় ১৭ হাজারই শিশু। পরিসংখ্যান বলছে, গাজার ২ দশমিক ৬ শতাংশ শিশুই এখন মৃত।গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ৫৩ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এই সময়ে দৈনিক গড়ে ৭২ জন ফিলিস্তিনি নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন দখলদারদের হামলায়।এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ হাজার গাজাবাসী। ধারণা করা যায়, তাদের কেউই আর বেঁচে নেই।নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী ইনডোর অ্যারেনা। এর মোট ধারণক্ষমতা ১৯ হাজার ৫০০ জন। অর্থাৎ, গাজায় নিহত মানুষদের দিয়ে ম্যাডিসন স্কয়ার গার্ডেন দু’বার পুরোপুরি ভরে ফেলা যেতো।প্যারিসে যদি ৪০ হাজার মানুষ একে অপরের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে, তাহলে প্রথম ব্যক্তি নটরডেমে এবং শেষ ব্যক্তিটি থাকবে ভার্সাইতে।

আর লাইনটি হবে ২৪ কিলোমিটার দীর্ঘ।যদি ৪০ হাজার মানুষ একটু দূরত্বে দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করে, তাহলে তারা পুরো ম্যানহাটন দ্বীপকে ঘিরে ফেলতে পারে।ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে হাঁটলে সেই মানববন্ধনের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে একজন মানুষের অন্তত ১২ ঘণ্টা সময় লাগবে।আর ওই ৬০ কিলোমিটারের মানবন্ধনটি পেরোতে ৫০ কিলোমিটার বেগে চলা কোনো গাড়ির সময় লাগবে এক ঘণ্টারও বেশি।

সূত্র: আল-জাজিরা

Top