আবারও স্থগিত হলো ৪৪তম বিসিএসের পরীক্ষা - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভোক্তাদের ঠকিয়ে সয়াবিন ও চিনি ব্যবসায় উচ্চ মুনাফার টার্গেট করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে ঋণ জালিয়াতির ঘটনা,রেকর্ড লোকসানে ব্যাংক খাত অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি গঠনে তোড়জোড়,থেমে নেই কর্মকাণ্ড আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে দেশে বিশৃঙ্খলা ও নাশকতার ছক কষছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা

আবারও স্থগিত হলো ৪৪তম বিসিএসের পরীক্ষা


মোহাম্মাদ রফিকুল ইসলাম:আবারও স্থগিত হলো ৪৪তম বিসিএসের পরীক্ষা। রোববার (২৫ আগস্ট) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানিয়েছে।পিএসসি জানায়, ৪৪তম বিসিএসের পরীক্ষা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে। অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়।এদিকে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি বলা হয়েছিল, ১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ১২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। শেষ দিনে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ৭৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি শুরু হতে না হতেই স্থগিত করা হলো।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

Top