সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে ঋণ জালিয়াতির ঘটনা,রেকর্ড লোকসানে ব্যাংক খাত অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’


মোহাম্মাদ রফিকুল ইসলাম: সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইকের’ এর অংশ হিসেবে আজ সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বৃহস্পতিবার(১৫ আগস্ট)সকাল ১০টায় সারা দেশের সব ছাত্রজনতাকে ওই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়ে বুধবার এক বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।সকাল ১০টায় কেন্দ্রীয় জমায়েতের স্থান হিসেবে শাহবাগে অবস্থান নেবে সমন্বয়কসহ আন্দোলনকারীরা।এদিকে বুধবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের। ধানমন্ডি ৩২-২৭ এলাকায় কনসার্ট করেন সাধারণ শিক্ষার্থীরা। একই চিত্র দেখা যায় যাত্রাবাড়ী এলাকায়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচির কথা থাকলেও ৬টা থেকেই শাহবাগ এলাকায় আসতে থাকেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার এক বিবৃতিতে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি উল্লেখ করা হয়।

দাবিগুলো হলো-১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে- সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে; ২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে- তাদের বিচার নিশ্চিত করতে হবে; ৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে- তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে; ৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে- তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

Top