আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে জাতিসংঘ - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে জাতিসংঘ


মোহাম্মাদ নাসির উদ্দিন:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক।বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে ফোনালাপে জানিয়েছেন তিনি।তদন্তকাজ শুরু করতে একটি বিশেষজ্ঞদল অচিরেই বাংলাদেশ সফর করবে বলেও জানান ভলকার তুর্ক।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব তথ্য জানান।

বাংলাদেশের ছাত্রদের বিপ্লবে জাতিসংঘের সমর্থন জানানোয় এবং এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পর বুধবার (১৪ আগস্ট) ফোনালাপে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হাইকমিশনার এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন।ড.মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হাইকমিশনারকে বলেন,তার প্রশাসনের মূলভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে।বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন ড. মুহম্মদ ইউনূস।

Top