৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি গঠনে তোড়জোড়,থেমে নেই কর্মকাণ্ড আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে দেশে বিশৃঙ্খলা ও নাশকতার ছক কষছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন

৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে। তবে পরীক্ষা শুরুর দিন-তারিখ এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।সোমবার (১২ আগস্ট) দুপুরে পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পিএসসির কর্মকর্তারা নাম প্রকাশ না করে এ তথ্য জানান।তারা জানান, বিশেষ সভায় ৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা প্রথম দফায় স্থগিত করে পিএসসি। এরপর ২৯ জুলাই আবারও এ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সে সময় ৫ আগস্ট পর্যন্ত সব মৌখিক পরীক্ষা স্থগিত এবং পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।৪৪তম বিসিএসে মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। গত বছরের ২৭ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।প্রিলিমিনারিতে ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

Top