ছাত্র-হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে বিএনপির পরামর্শ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ছাত্র-হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে বিএনপির পরামর্শ


মোহাম্মাদ রফিকুল ইসলাম:সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললেও ছাত্র-হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১২ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।পরে বিএনপি মহাসচিব বলেন, মতবিনিময়ের জন্য আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছিলেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতামত দিয়েছি। ওনারা ওনাদের কর্মকাণ্ড শেয়ার করেছেন। ওনাদের সহযোগিতা করতে হবে।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে এখন একটি দল ভারত থেকে আমাদের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে।নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে কি না- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে কথা বলিনি। নির্দিষ্ট সময় লাগবে, পরিবেশ লাগবে, তাদের সেই সময় দিয়েছি। তাদের সব বিষয়ে সমর্থন দিয়েছি।

আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, জনগণ যেন বিভ্রান্ত না হয়। সরকারের কর্মকাণ্ডে আমাদের সমর্থন রয়েছে।বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Top