বিএনপি-এর সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে চান জয় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

বিএনপি-এর সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে চান জয়


মোহাম্মাদ মুরাদ হোসেন :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে চান শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আসুন, আমরা অতীতকে ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে।শনিবার (১০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় আরও বলেছেন, খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তিনি অনুপ্রাণিত হয়েছেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বলেছেন, তারা কোনো ধরনের প্রতিশোধের পেছনে ছুটবেন না।সজীব ওয়াজেদ জয় বলেন, আমি মিসেস খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি। আসুন, অতীতকে ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে।

হাসিনাপুত্র আরও বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।জয় বলেন, আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র নিশ্চিত করতে হবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি, রাজনীতিতে আলাপ-আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা বিরুদ্ধমতের বিষয়ে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতা পথ খুঁজে পেতে পারি।

Top