দেশকে অস্থিতিশীলকারীদের রুখে দেওয়ার আহ্বান জামায়াতের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশকে অস্থিতিশীলকারীদের রুখে দেওয়ার আহ্বান জামায়াতের


মোহাম্মাদ নাসির উদ্দিন:দেশে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, পৃথিবীর ক্ষমতা দম্ভ ক্ষণস্থায়ী, যার প্রমাণ সদ্য পতন হওয়া স্বৈরাচার সরকার। স্মরণে রাখতে হবে জনগণের সেবকের আসনে বসে জুলুম নির্যাতন করে অতীতেও কোনো রাজা বাদশা আজীবন টিকে থাকতে পারেনি।দেশে জুলুমতন্ত্র কায়েম করেও আওয়ামীদের শেষ রক্ষা হয়নি, ছাত্র জনতার বিজয় হয়েছে।এ থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে।দেশবাসীকে বুঝতে হবে বিজয়ের পর অনেক সুযোগ সন্ধানী দেশকে অস্থিতিশীল করতে চায়।তারা ডাকাতি,সন্ত্রাসী কার্যক্রম,জ্বালাও-পোড়াও করছে।এদের প্রতিহত করতে জনগণের এগিয়ে আসতে হবে।

শনিবার শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিব বলেন,সারা দেশে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে।তারা অনেক কষ্ট করছে। আগামী বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন,যেখানে কুরআনের আইন চালু ছিল সেখানেই প্রকৃত শান্তি-শৃঙ্খলা চালু ছিল। বাংলাদেশ বিগত দিনে যারা শাসন করেছেন তারা আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় দেশের প্রত্যেকটি মানুষ অধিকার বঞ্চিত হয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল জব্বার, মাওলানা মঈন উদ্দীন আহমদ প্রমুখ।

Top