ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন জামায়াতের আমির - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন জামায়াতের আমির


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:ছাত্র-জনতার গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।গণআন্দোলনের মুখে সরকার পতনে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।কোথাও কোথাও সাম্প্রদায়িক হামলার কথা শোনা যাচ্ছে।উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।এসময় ভিন্ন ধর্মালম্বীদের বসতবাড়ি এবং বিরাধী মতের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াত।বিভিন্ন জায়গায় জামায়াত এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মন্দির পাহারা দিতেও দেখা গেছে।

এমন আবহে এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এলেন জামায়াতের প্রধান। সেখানে মন্দির কর্তৃপক্ষ এবং পুরোহিতদের সঙ্গে কথা বলেন তিনি।পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডা. শফিক বলেন, আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় দেবো না। যদি জামায়াত ও ছাত্রশিবিরের নাম কিংবা ব্যানার ব্যবহার করে কেউ আপনাদের জানমালের ক্ষতি করে, তার তালিকা আমাদের দিন। আমরা কেমন শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করি, তা আপনারা দেখতে পাবেন।এজন্য সহযোগিতা কামনা করেন তিনি।

Top