সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল,অব্যাহতি,সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে অন্য বাহিনী-সংস্থা - Alokitobarta
আজ : রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল,অব্যাহতি,সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে অন্য বাহিনী-সংস্থা


মোহাম্মাদ রফিকুল ইসলাম :সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল,জিয়াউল আহসানকে অব্যাহতি,আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে অন্য বাহিনী-সংস্থা।সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে সহায়তা করছে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনী।মঙ্গলবার(জুলাই ৬)রাতে আন্তবাহিনী পরিদপ্তর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আইএসপি আরের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট-এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Top