সংখ্যালঘুদের সুরক্ষায় আন্দোলনকারী ছাত্র এবং অন্যদের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই - Alokitobarta
আজ : বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

সংখ্যালঘুদের সুরক্ষায় আন্দোলনকারী ছাত্র এবং অন্যদের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই


মনির হোসেন:বাংলাদেশে ধর্মীয়,জাতিগত ও অন্যান্য সংখ্যালঘুদের উপাসনালয় এবং লোকদের ওপর একাধিক হামলার প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন।মঙ্গলবার (৬ আগস্ট)এক বার্তায় এই উদ্বেগ প্রকাশ করে বলা হয়,সংখ্যালঘুদের সুরক্ষায় আন্দোলনকারী ছাত্র এবং অন্যদের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।

এতে আরও বলা হয়,আমরা জরুরিভাবে সব পক্ষকে সংযম প্রদর্শন,সাম্প্রদায়িক সহিংসতা প্রত্যাখ্যান এবং সব বাংলাদেশির মৌলিক মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশছেড়েছেন।

Top