ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের - Alokitobarta
আজ : রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:শেখ হাসিনার সরকারের পতনে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশের ছাত্র-জনতাকে ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সোমবার(৫ আগস্ট)সন্ধ্যায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এক বার্তায় এই আহ্বান জানান।তারা বলেন, ছাত্র-জনতাকে আমি অনুরোধ করছি,সব বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে,যেন তারা ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করেন,এই মুহূর্ত থেকেই।

অন্যদিকে আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেছেন,দেশটা আমাদের।দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের।কোনো সহিংসতায় জড়াবেন না।

Top