দেশবাসীর উদ্দেশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আহ্বান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশবাসীর উদ্দেশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আহ্বান


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান আজ রাত ১১ টায় জাতির উদ্দেশে দেয়া বক্তব্যে বলেন,প্রিয় দেশবাসী,আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। খুব স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একটি মহল ষড়যন্ত্র করছে।বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়,ঘরবাড়ি ও সহায়-সম্পত্তির ওপর হামলা করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসীকে এই ধরনের কোনো পরিস্থিতি কেউ যাতে তৈরি করতে না পারে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা করতে না পারে,সে উদ্দেশ্যে পাহারাদারের ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

Top