আর রাজনীতিতে ফিরছেন না শেখ হাসিনা: জয় - Alokitobarta
আজ : বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

আর রাজনীতিতে ফিরছেন না শেখ হাসিনা: জয়


মনির হোসেন:প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন।তিনি আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকেজানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে জয় বিবিসিকে বলেছেন,‘তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।তার মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন বলেও জানান জয়। তিনি বলেন, ‘তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতায় আসেন তখন এটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হত। এটি দরিদ্র দেশ ছিল। সেই থেকে এতোদিন পর্যন্ত এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে ধরা হতো এই দেশকে। তিনি (শেখ হাসিনা) খুবই হতাশ। ‘

আন্দোলনকারীদের দমনে সরকার কঠোর ছিল বলে মনে করেন না জয়, ‘গতকাল ১৩ জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা যখন মানুষকে পিটিয়ে মারছে তখন পুলিশ কী করবে বলে আপনি মনে করেন?’প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ।এর আগে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এর মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।

Top