সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ইইউ'র - Alokitobarta
আজ : বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ইইউ’র


আলোকিত বার্তা: ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ প্রতিনিধি ও পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর ইইউ শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছে।সোমবার (৫ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে জোসেপ বোরেল বলেন,মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা অত্যাবশ্যক।

সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ চলাকালীন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় ইইউ শোকাহত। আমরা জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রদত্ত আশ্বাসের প্রতি আস্থা রাখছি, আশাকরি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে এবং সমস্ত বেআইনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বিচারে যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশের জনগণের নিবেদিত অংশীদার হিসেবে, ইইউ দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Top