ক্ষমতা হস্তান্তরের জাতীয় রুপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - Alokitobarta
আজ : রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

ক্ষমতা হস্তান্তরের জাতীয় রুপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


মোহাম্মাদ আরিফ হোসেন : দ্রোহযাত্রা ও বিক্ষোভ সমাবেশ শেষে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (৪ আগস্ট) থেকে এ দাবিতে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে এক দফা ঘোষণা করেন। তিনি বলেন, এই সরকার ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।এ সময় আরও কয়েকটি বিষয় তুলে ধরেন তিনি। সেগুলো হলো-

ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে। যেখানে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে রোববার সকল জেলা, উপজেলা, পাড়ায়, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালিত হবে সব খুনের বিচার এবং সকল রাজবন্দিকে মুক্ত করা হবে সকল ক্যাম্পাস ও হল খুলে দেয়ার সময়সীমা ২৪ ঘণ্টা।

রোববারের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্ব হল খুলে প্রবেশ করবে।সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শিগগির ক্ষমতা হস্তান্তরের জাতীয় রুপরেখা হাজির করা হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এক দফার বিষয়ে সারাদেশের মানুষের সমর্থন রয়েছে। শহীদ মিনারে আজ মানুষের গণবিস্ফোরণ ঘটেছে। যতদিন না পর্যন্ত এক দফা বাস্তবায়ন না হচ্ছে, ততদিন অসহযোগ আন্দোলন পালন করার আহ্বান জানান তিনি।

Top