আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০,কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া

আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার এক দফা আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে। তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানেন না বলে ঘোষণা দিয়েছেন।রোববার কারফিউ জারির কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।তিনি বলেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

সেনাবাহিনীর উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র-জনতার আহ্বান থাকবে দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন।খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র-জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে’ যোগ করেন তিনি।

Top