সব জেলা-মহানগরে আ.লীগের জমায়েত আজ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সব জেলা-মহানগরে আ.লীগের জমায়েত আজ


এবি এম তারেক:দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার ঢাকাসহ দেশের সব জেলা-মহানগরে দলীয় নেতাকর্মীদের জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে।একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত হওয়া পূর্বঘোষিত শোক মিছিল আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনোরকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সংঘাত হতে পারে এমন প্রোগ্রাম আমরা এড়িয়ে চলছি। শুক্রবার এবং শনিবার আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।

ওবায়দুল কাদের বলেন, ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী। যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে।সূত্রে জানা যায়, কোটাবিরোধী আন্দোলনের শুরু থেকে মাঠে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা। আন্দোলনে সহিংসতা রোধে কোথাও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। এমন অবস্থার মধ্যেই আজ সারা দেশে পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল এবং আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক মিছিলের ডাক দিয়েছে ক্ষমতাসীন দলটি। এসব কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে মনে করছেন শীর্ষ নেতারা।

Top