২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত তিন থানার বিভিন্ন ওয়ার্ডের মোট ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সরকারবিরোধী আন্দোলন মোকাবিলায় ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার দায়ে । শুক্রবার সভা করে এ ঘোষণা দেওয়া হবে।বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় ৫ ঘণ্টা ধরে এ সভা চলে।এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সামাদ্দার বাপ্পী বলেন, ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।এসব কমিটির কাউকে আন্দোলন মোকাবিলায় খুঁজে পাওয়া যায়নি। এরা দলের কোনো কর্মসূচিতে আসেননি।এই কমিটিগুলো ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে,তা বাস্তবায়নে করণীয় আগামীকাল মহানগরের সভায় নির্ধারণ করে ঘোষণা দেওয়া হবে।

Top