মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে মধ্যরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে মধ্যরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ


মোহাম্মাদ রফিকুল ইসলাম : মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে মধ্যরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। এর আগে রাত সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এ সময় ছাত্রদলসহ বিএনপি সহযোগী সংগঠনের সাতজনকে আটক করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।অভিযান শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, আমরা এখানে যাওয়ার পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। অভিযানে শতাধিকের বেশি ককটেল, সাতটি দেশি-বিদেশি অস্ত্র, ৫০০’র বেশি লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। এসময় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ সাতজনকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কেন তারা, কী উদ্দেশ্যে বিএনপি অফিসে অস্ত্র-ককটেল রেখেছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ডিবির এ অভিযানের বিষয়ে রিজভী বলেন, এ অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। একটি বাহানা তৈরি করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক লাঠিসোটাসহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায়।তিনি বলেন, ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে একটা বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায়। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।তিনি বলেন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় যখন শূন্য, নেতাকর্মীরা যখন ঘুমাচ্ছিল তাহলে মাঝরাতে কেন এ অভিযান? কারণ শূন্য কার্যালয়ে যেকোনো চক্রান্ত আঁটা যায়। এর আগেও ভিডিওতে দেখা গিয়েছিল যে পুলিশ বিস্ফোরক নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ করেছিল।

Top