বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।জাতিসঙ্ঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান। ব্রিফিং এ তার কাছে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে জানতে চাওয়া হয়।ডুজারিক বলেন,আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে।শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা,’ বলেন তিনি।ডুজারিক বলেন,যেকোনো হুমকি ও সংঘাত থেকে প্রতিবাদকারীদের রক্ষা করার উদ্যোগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাই।

মোবাইল ইন্টারনেট সার্ভিস ব্যাহত
ঢাকার বিভিন্ন এলাকায় মোবাইলে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছে মানুষ। দুপুরের পর থেকে মোবাইলে ইন্টারনেটের গতি কমে গেছে।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও দুপুর থেকে ব্যাহত ছিল ইন্টারনেট সার্ভিস।বিবিসি বাংলার সংবাদদাতারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। ফেইসবুক ও ম্যাসেঞ্জার ও ব্যবহার করা যাচ্ছে না।ক্যাম্পাসে ইন্টারনেটের ধীরগতির কারণে কোনো ধরনের পোস্ট, ছবি, ভিডিও পোস্ট করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

সূত্র : বিবিসি

Top