ক্লাস বন্ধ ঘোষণা সারাদেশে স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকে - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

ক্লাস বন্ধ ঘোষণা সারাদেশে স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকে


ইমন হাওলাদার:কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস বন্ধ ঘোষণা করেছে সরকার।মঙ্গলবার (১৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমি (স্কুল)ও উচ্চমাধ্যমিক(কলেজ)পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা এবং পলিটেকনিক ইনস্টিটিউসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি করেছেন। রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি এদিন রাস্তায় নামে কলেজপর্যায়ের শিক্ষার্থীরাও। এতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন মারা গেছেন।

Top