এইচএসসি পরীক্ষা স্থগিত বৃহস্পতিবারের - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

এইচএসসি পরীক্ষা স্থগিত বৃহস্পতিবারের


মু.এবি সিদ্দীক ভুঁইয়া: ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে না।চলমান এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের (১৮ জুলাই) সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফলে ওইদিন তবে আগামী ২১ জুলাইয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।তবে ২১ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

যেসব পরীক্ষা স্থগিত
১৮ জুলাই ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভূগোল (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা ছিল। এদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঢাকা-চট্টগ্রাম-বগুড়া-রাজশাহী-রংপুরে বিজিবি মোতায়েন
মাদরাসা বোর্ডের অধীনে আলিমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আল ফিকহ প্রথমপত্র পরীক্ষা ছিল। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ভোকেশনাল) বিশেষায়িত সিভিল-২, বিশেষায়িত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস-২, বিশেষায়িত মেকানিক্যাল-২ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে স্ব স্ব বোর্ড জানিয়ে দেবে।অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি করেছেন। রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি এদিন রাস্তায় নামে কলেজপর্যায়ের শিক্ষার্থীরাও। এতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন মারা গেছেন।

Top