৪৪ জন প্রভাষককে ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

৪৪ জন প্রভাষককে ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:দেশের বিভিন্ন এলাকায় জাতীয়করণ করা কলেজের ৪৪ জন প্রভাষককে ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। শিক্ষকদের রিটে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।পরে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, সারা দেশে ২০১৮ সালের পরে বিভিন্ন কলেজ সরকারিকরণ করা হয়। একইভাবে ওইসব কলেজে কর্মরত প্রভাষকদের আত্তীকরণ করা হয় বিধিমালার আলোকে। কিন্তু আত্তীকরণের পরে দেখা যায়, যেসব প্রভাষক জাতীয়করণের আগে সপ্তম গ্রেডে বেতন ভাতা পেতেন তাদের নবম গ্রেড দেওয়া হয়েছে।

বিষয়টি অত্যন্ত বৈষম্যমূলক ছিল। তাই তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিট বিচারাধীন থাকা অবস্থায় সম্পূরক আবেদন করে আরেকটি রুল নেওয়া হয়েছে।সেখানে প্রভাষকরা আত্তীকরণ বিধিমালার আলোকে পূর্ববর্তী ৫০ শতাংশ চাকরি গণনা করে পরবর্তী পদ সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতিসহ ষষ্ঠ গ্রেড প্রদান করার আবেদন করে। রুল নিষ্পত্তি করে ৪৪ জন প্রভাষককে ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Top