বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বিতর্কের মুখে পড়েছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বিতর্কের মুখে পড়েছে


মোহাম্মাদ মুরাদ হোসেন:বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বিতর্কের মুখে পড়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানটির দুজন উপ-পরিচালকসহ বেশ কয়েকজন সাবেক-বর্তমান কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি।বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ‘পিএসসি সাধারণ চাকরিপ্রার্থীদের আস্থার জায়গা। এ প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রের, তেমনি সাধারণ মানুষেরও। এ প্রতিষ্ঠান বিতর্কিত করার চেষ্টা করা হলে চাকরিপ্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবেন।’

প্রশ্নফাঁস নিয়ে পিএসসি কী পদক্ষেপ নেবে, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু একটি অভিযোগ উঠেছে, সেহেতু আমরা বিষয়টি তদন্ত করবো। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি যে প্রতিবেদন দেবে, সেটার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।রোববার (৭ জুলাই) বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে পিএসসির প্রশ্নফাঁস নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। তাতে বলা হয়, এক যুগেরও বেশি সময় ধরে বিসিএসের প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিসহ গুরুত্বপূর্ণ প্রায় সব সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে একটি চক্র। সেখানে সবাই পিএসসির সাবেক-বর্তমান কর্মকর্তা ও কর্মচারী।

Top