ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড বরিশালে যুবদল নেতা গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে কক্ষে ঢুকে লাঞ্ছিত করে সংবিধান সংস্কার কোন পথে,জুলাই সনদ বাস্তবায়নে টানাপোড়েন ৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার বদলির সুযোগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা জাতিকে দেওয়া ওয়াদা রক্ষা করতে না পারাই সরকারের প্রথম ছয় মাসের বড় ব্যর্থতা ফেরত আসবে না কানাকড়ি দুদকের নতুন যাত্রা রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল


আলোকিত বার্তা:ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক ডজন।হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবির থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিল।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তারা ‘আল-জাউনি স্কুল এলাকায় অবস্থিত কাঠামোতে কর্মরত বেশ কয়েকটি সন্ত্রাসীকে’ আঘাত করেছে।এছাড়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলায় ক্ষতিগ্রস্ত নুসিরাত স্কুলের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ধুলো ও ধ্বংসস্তূপে ঢাকা ওই এলাকা। ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে প্রাপ্তবয়স্ক এবং শিশুরা চিৎকার করছে, যখন তারা আহতদের সাহায্য করতে দৌড়াচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ব্যস্ত বাজারের কাছে অবস্থিত স্কুলটির ওপরের তলাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রায় সাত হাজারের মতো মানুষ ভবনটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছিলেন।

Top