এইচএসসি পরীক্ষা এপ্রিলে আগামী বছর - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

এইচএসসি পরীক্ষা এপ্রিলে আগামী বছর


মো.খলিলুর রহমান:বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।রোববার(৩০ জুন)বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। কিন্তু বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।তবে আগামী ৯ জুলাই পর্যন্ত অগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।

অন্যদিকে, জুলাইয়ে আবারও বন্যা হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আবহাওয়া অফিসের তথ্য দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড চলতি এইচএসসি পরীক্ষা জরুরি প্রয়োজনে আধাঘণ্টা বা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছে।শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে আগের নিয়মে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।করোনার আগে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতো।২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি।নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে নেওয়ার টার্গেট রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Top