৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন


মু.এবি সিদ্দীক ভুঁইয়া :৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পরিবর্তন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে পিএসসির প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে।৯ জুলাই থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন ১৫০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। শেষ দিনে অর্থাৎ ৫ আগস্ট পরীক্ষা নেওয়া হবে ৪৬ জন প্রার্থীর।

এর আগে, গত ৩০ এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি। যেখানে ৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।এতে আরও বলা হয়, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

Top