ভারতের ট্রেন চলার বিরোধিতা করলে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ভারতের ট্রেন চলার বিরোধিতা করলে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না


আলোকিত বার্তা:বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলার বিরোধিতা করলে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।শুক্রবার (২৮ জুন) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।হানিফ বলেন, পৃথিবীর বহু দেশের মধ্যে রেল সংযোগ আছে, এগুলো নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকরণ। এটা নিয়ে বিএনপি নেতারা যে বিরোধিতা করছেন তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।আওয়ামী লীগের এ নেতা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক রাখা হয়েছে বলে বিএনপি নেতাদের বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। খালেদা জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিল তত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলেই আদালত তাকে দণ্ড দিয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং বিষয়ে হানিফ বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহ লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে। আরেকটি হলো বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি। সরকারকে অনেক ভর্তুকিও দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে, দ্রুতই বিদ্যুতের সব সমস্যার সমাধান হবে।

Top