গাজার যুদ্ধে প্রতিদিন গড়ে ১০ শিশু তাদের একটি বা উভয় পা হারাচ্ছে - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

গাজার যুদ্ধে প্রতিদিন গড়ে ১০ শিশু তাদের একটি বা উভয় পা হারাচ্ছে


আলোকিত বার্তা:গাজার যুদ্ধে প্রতিদিন গড়ে ১০ শিশু তাদের একটি বা উভয় পা হারাচ্ছে। মঙ্গলবার (২৫ জুন) জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের পরিসংখ্যানের বরাতে লাজারনি বলেছিলেন, এ সংখ্যাটি শুধু পা হারানোর। এর বাইরেও ‘বাহু এবং হাত হারানোর মতো এমন আরও অনেক ঘটনা রয়েছে।

লাজারিনি বলেছিলেন, গড়ে ‘প্রতিদিন দশটি শিশু মানে নৃশংস এই যুদ্ধের ২৬০ দিনেরও বেশি সময় পর প্রায় ২ হাজার শিশু পঙ্গু হয়েছে।অস্ত্রোপচারের মাধ্যমে এসব শিশুদের অঙ্গচ্ছেদ প্রায়ই ‘বেশ ভয়ানক পরিস্থিতিতে এবং কখনও কখনও অ্যানেস্থেসিয়া ছাড়াই’ করা হয়েছে। লাজারিনি বলেছেন, গাজার শিশুরা আজ ‘চড়া মূল্য’ পরিশোধ করছে।সোমবার সেভ দ্য চিলড্রেন প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, গাজায় চলমান এই সহিংসতায় আনুমানিক ২১ হাজার শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে অন্তত ১৭ হাজার শিশু সঙ্গীহীন, আরও প্রায় ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ এবং একটি অজানা সংখ্যক শিশুকে গণকবর দেওয়া হয়েছে।

Top