গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, ২২ ফিলিস্তিনি নিহত - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড বরিশালে যুবদল নেতা গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে কক্ষে ঢুকে লাঞ্ছিত করে সংবিধান সংস্কার কোন পথে,জুলাই সনদ বাস্তবায়নে টানাপোড়েন ৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার বদলির সুযোগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা জাতিকে দেওয়া ওয়াদা রক্ষা করতে না পারাই সরকারের প্রথম ছয় মাসের বড় ব্যর্থতা ফেরত আসবে না কানাকড়ি দুদকের নতুন যাত্রা রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’

গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, ২২ ফিলিস্তিনি নিহত


আলোকিত বার্তা:আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের(আইআরআইসি)দপ্তরের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরও ৪৫ জন।শুক্রবার সন্ধ্যাবেলার ইসরাইলের এই হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।খবর বিবিসির।প্রতিবেদনে বলা হয়েছে,নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন।শুক্রবার সন্ধ্যায় এই গোলা হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরআইসি।সেই সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজহায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বানও জানিয়েছে আইআরআইসি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,এই কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মীও ছিলেন।হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।সর্বশেষ তথ্য অনুযায়ী,এই হামলায় নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন আরও ৪৫ জন।আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সংক্ষিপ্ত এক বিবৃতিতে দাবি করেছে,এই হামলা ইসরাইলি সেনাবাহিনী ঘটায়নি।তবে একজন মুখপাত্র জানিয়েছেন,ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে।আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।

Top