আগামী ২৬ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

আগামী ২৬ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে


মোহাম্মাদ মুরাদ হোসেন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা থাকলেও এখন তা কমিয়ে আনা হয়েছে। আগামী ২৬ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন।এ ছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে বলেও সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষাপঞ্জি অনুসারে, এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ১৩ জুন থেকে শুরু হয়েছে, যা ২ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

যদিও এবার গ্রীষ্মের ছুটি কমানো হতে পারে বলে আগেই ইঙ্গিত ছিল সংশ্লিষ্টদের।এই ছুটি সংক্ষিপ্ত করার ব্যাখ্যায় শিক্ষা মন্ত্রণালয় বলছে, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখায়ও কর্মদিবস কমে যাবে। এ জন্য গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।

Top