দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর ঢাকা - Alokitobarta
আজ : বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর ঢাকা


আলোকিত বার্তা:দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ব্যয়বহুল শহর ভারতের মুম্বাই। আর এরপরই রাজধানী ঢাকার নাম উঠে এসেছে।প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। ২০২৪ সালের এ তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এতে ঢাকার অবস্থান ১৪০তম। যদিও ২০২৩ সালের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫৪তম। তবে এ বছর ১৪ ধাপ পিছিয়েছে। সোমবার এ তালিকা প্রকাশ করা হয়েছে।এ তালিকায় মুম্বাইয়ের অবস্থান ১৩৬তম। আর ভারতের রাজধানী নয়াদিল্লির অবস্থান ১৬৫তম। শ্রীলংকার রাজধানী কলম্বোর অবস্থান ১৯০ তম এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪তম। বিশ্বের ২২৬ টি শহরের মধ্যে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভূটান, মালদ্বীপ ও নেপালের কোনো শহরের নাম নেই।

তালিকার শীর্ষে থাকা হংকং ২০২২ ও ২০২৩ সালেও শীর্ষে ছিল। এরপরেই রয়েছে সিঙ্গাপুরের অবস্থান। শীর্ষ ১০ শহরের মধ্যে সুইজারল্যান্ডের কয়েকটি শহর রয়েছে।ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদন।যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে গত বছর লন্ডন ছিল এ তালিকায় ১৭তম স্থানে। কিন্তু এবার যুক্তরাজ্যের এই শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।

Top