২৩ জুন একাদশে ভর্তিতে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রকাশ - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

২৩ জুন একাদশে ভর্তিতে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রকাশ


মোহাম্মাদ রফিকুল ইসলাম : একাদশে ভর্তিতে আনলাইনে আবেদন শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ১২ টায়। প্রথম পর্যায়ে এ ভর্তি প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ২৩ জুন প্রকাশ করা হবে। শুক্রবার ভর্তি আবেদনের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে ২৩ জুন (রোববার) রাত ৮ টায়।এর আগে, গত ২৬ মে শুরু হয় এ আবেদন প্রক্রিয়া। পরে এর মেয়াদ ১৩ জুন পর্যন্ত দুই দিন বাড়ানো হয়। এই আবেদনেরমেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ১১ জুন।

এদিকে পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবির্তিত ফলাফল পাওয়া শিক্ষার্থীরাও এ আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd/) থেকে আবেদন করা যাবে।সর্বশেষ তথ্যানুযায়ী, গত ৮ জুন রাত ১১ পর্যন্ত আবেদন করেছেন ১২ লাখ ১৭ হাজার ৩৮ শিক্ষার্থী। ইএসভিজি দাখিল হয়েছে ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৪ টি। পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ৯ হাজার ৬১৫ আবেদনকারী।এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিলো। তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন। পরে ‘লিঙ্গ অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি গত ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে। এর পর শুরু হয় আবেদন ফি পরিশোধে জটিলতাএকাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৭ হাজার, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়ায় ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা। এটাই সর্বোচ্চ ভর্তি ফি।

Top