৪১৫ জনকে আইসিটির সহকারি শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

৪১৫ জনকে আইসিটির সহকারি শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ


মোহাম্মাদ রফিকুল ইসলাম : ৪১৫ জনকে আইসিটির সহকারি শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসিএ। এছাড়া ৯৪২ জনকে মৌলভী শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ করা হয়েছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিয়োগের এ সুপারিশের ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয় । তবে সুপারিশ পাননি না ৬ মাসের কোর্স করে আইসিটি বিষয়ে আবেদনকারীরা। তাদের বাদ রেখেই আইসিটি বিষয়ে নিয়োগ সুপারিশ করা হয়। দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।জানা যায়, গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয় গত ৯ মে।

১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।

Top