শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে


মোহাম্মাদ মুরাদ হোসেন:শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ জুন)। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।অর্থাৎ ২০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কোনো কোনো স্কুল-কলেজ তিন দিন ছুটি কমিয়ে এনেছে। ৩০ জুন ক্লাস শুরু করবে তারা। শিখন ঘাটতি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি একদিন কমিয়ে আনা হয়েছিল। ঈদের পর থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি আসবে বলে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।অন্যদিকে, ছুটি শেষে আগামী ৩ জুলাই হতে ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই মূল্যায়নের কারণে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কমিয়ে এনেছে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ১৩ জুন থেকে ২ জুলাই ছুটি। মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজসহ আরও বেশি কয়েকটি প্রতিষ্ঠানে ১৩ থেকে ২৯ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।ছুটি কমানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক উইং) প্রফেসর সৈয়দ জাফর আলী।তিনি বলেন, ৩ জুলাই থেকে থেকে বার্ষিক মূল্যায়ন শুরু হবে। যারা ছুটি কমিয়েছে তারা ভালোর জন্যই করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে মূল্যায়নের বিষয়গুলো ঝালাই করে নিতে পারবে।অন্যদিকে, ঈদের পর শনিবারেও ছুটি থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শনিবার ছুটি ঘোষণার বিষয়ে হয়তো ঈদের আগেই সার্কুলার জারি হতে পারে।

Top