এসএসসি পরীক্ষা না দিয়েই পাস দুইজন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

এসএসসি পরীক্ষা না দিয়েই পাস দুইজন


মোহাম্মাদ মুরাদ হোসেন: পরীক্ষা না দিয়েই এসএসসি পাস দুইজন ।২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসিতে জিপিএ-৫ না পাওয়ার পরও প্রভাব খাটিয়ে ছেলেকে জিপিএ-৫ পাইয়ে দেয়ার অভিযোগ ওঠে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বর্তমান সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গঠন করা কমিটি। তদন্ত কমিটি ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার নম্বর ফর্দ চাইলে তা দিতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ। সেই সঙ্গে বেরিয়ে আসে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছে দুই পরীক্ষার্থী।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন গত ২৮ মে নারায়ণ চন্দ্র নাথকে তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেন। কমিটির সদস্যরা গত সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়ে তদন্ত করেন।

এদিকে নম্বর ফর্দ খোয়া যাওয়ার বিষয়ে পরদিন মঙ্গলবার মহানগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দিদারুল আলম। এর পর থেকে দিদারুল আলমের মোবাইল ফোন বন্ধ রয়েছে।তবে জিডিতে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দিদারুল আলম উল্লেখ করেন, তাঁর কক্ষে সংরক্ষিত তিনটি ট্রাঙ্কের মধ্যে একটি থেকে ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার দুটি নম্বর ফর্দ গায়েব হয়ে গেছে। গত ১৯ মে সকাল ১০টার দিকে ট্রাঙ্কের তালা খোলা দেখতে পান তিনি। জিডিতে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষের ট্রাঙ্কের কথা বলা হলেও এ কক্ষের চূড়ান্ত কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক।

২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় চাম্বল উচ্চবিদ্যালয় থেকে অংশ নেয় ৭৩ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৭২ জন। এক শিক্ষার্থী ফেল করেছে রসায়ন বিষয়ে। গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পরীক্ষায় অংশ না নেওয়া দুই শিক্ষার্থীর রোলও পাস করা তালিকায় এসেছে।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘জিডির ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছি।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান বলেন, ‘সুরক্ষিত কক্ষের ট্রাঙ্ক থেকে নম্বর ফর্দ গায়েবের ঘটনায় থানায় কোনো জিডির কথা আমি জানি না। জিডি করার ক্ষেত্রে আমার কাছে কোনো অনুমতিও নেওয়া হয়নি। আর দুই পরীক্ষার্থী পাসের বিষয়টি তদন্ত করা হচ্ছে।এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘নম্বর ফর্দ গায়েব ও পরীক্ষায় না বসেও দুজনের জিপিএ-৫ পাওয়ার বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নম্বর ফর্দ গায়েবের বিষয়টি আমাকে জানানোর সঙ্গে সঙ্গে আমি আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

Top