ইসরায়েল শুধু গাজার জন্যই হুমকি নয়,পুরো মানবতার জন্য হুমকি - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড বরিশালে যুবদল নেতা গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে কক্ষে ঢুকে লাঞ্ছিত করে সংবিধান সংস্কার কোন পথে,জুলাই সনদ বাস্তবায়নে টানাপোড়েন ৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার বদলির সুযোগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা জাতিকে দেওয়া ওয়াদা রক্ষা করতে না পারাই সরকারের প্রথম ছয় মাসের বড় ব্যর্থতা ফেরত আসবে না কানাকড়ি দুদকের নতুন যাত্রা রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’

ইসরায়েল শুধু গাজার জন্যই হুমকি নয়,পুরো মানবতার জন্য হুমকি


আলোকিত বার্তা:গাজায় ইসরায়েলের সর্বশেষ ভয়াবহ হামলায় জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার তিনি এ সমালোচনা করেন।পাশাপাশি তিনি মুসলিম বিশ্বকে সাড়া দেওয়ার আহ্বান জানান। খবর আরব নিউজের।এরদোয়ান তার একেপি পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, জাতিসংঘ তাদের নিজেদের কর্মীকেও সুরক্ষা দিতে পারে না। (ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে) আপনারা কীসের অপেক্ষায় রয়েছেন? গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু ঘটেছে।মঙ্গলবার রাফার পশ্চিমে একটি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি হামলায় ২১ জন নিহত হন বলে জানান হামাস শাসিত গাজার একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ নিয়ে বৈঠক করেছে। এর মধ্যেই এরদোয়ান জাতিসংঘের সমালোচনা করলেন।

ইসরায়েলি হামলার বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোরও নিন্দা করেছেন এরদোয়ান। তিনি বলেন, ইসলামিক বিশ্বের উদ্দেশেও আমার কিছু কথা আছে। অভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কীসের অপেক্ষায় রয়েছেন?এরদোয়ান বলেন,ইসরায়েল শুধু গাজার জন্যই হুমকি নয়,পুরো মানবতার জন্য হুমকি।যতদিন না ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে, ততদিন কোনো দেশই নিরাপদ নয়।তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোরও অভিযোগ করেন।

Top