সাংবাদিক নন এমন ব্যক্তিও এই পেশার পরিচয়ে সরকারি অফিসে বসে থাকেন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

সাংবাদিক নন এমন ব্যক্তিও এই পেশার পরিচয়ে সরকারি অফিসে বসে থাকেন


মোহাম্মাদ মুরাদ হোসেন: সাংবাদিক নন এমন ব্যক্তিও এই পেশার পরিচয়ে সরকারি অফিসে বসে থাকেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ওইসব লোকের বিষয়ে সতর্ক থাকতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হন, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। আর সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে, সেজন্য সাংবাদিকদেরও সতর্ক থাকতে হবে। সাংবাদিকতার নামে সাংবাদিকের লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারে কাছেও নেই– এমন অনেককেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয়। সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি, তবে তা গঠনমূলক হওয়া প্রয়োজন।এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু ও নারী হত্যা এবং গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। পরে তিনি ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Top